Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২০:০৪

খাল পুনঃখনন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সুনামগঞ্জ: কোনো ক্ষেত্রে দুর্নীতি বা জনগণের অর্থের অপব্যবহার হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে আবারও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। তার মতে, এ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। খাল পুনঃখনন বন্যা নিয়ন্ত্রণেও সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদসহ স্থানীয় নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর