Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২০:৫০

ঢাকা: দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসের ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত চার দিনে দেশে এসেছে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।

রোববার (২৯ মার্চ) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জান‌ায়।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মার্চ এর ১ থেকে ২৮ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ৩ হাজার ২০৯ মিলিয়ন ডলারের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহ এবং প্রণোদনা অব্যাহত থাকায় এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত) মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ২১ হাজার ৬৯৯ মিলিয়ন ডলারের তুলনায় ১৮ দশমিক ৮ শতাংশ বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর