Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিন বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:৫৪ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:২৬

ঢাকা: রক্ষণাবেক্ষণ ও গুরুত্বপূর্ণ আপডেট কার্যক্রমের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের সব ধরনের অপারেশনাল সার্ভিস দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

রোববার (২৯ মার্চ) এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব সেবা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সিস্টেমে ‘আপডেট সাইন-আপ ফর্ম উইথ ই-টিন ইনফরমেশন’, মূসক-৯ দশমিক ৩ আপডেটসহ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদন করা হবে। পাশাপাশি মূসক-৯ দশমিক ৩ সংক্রান্ত কাজের সুবিধার্থে মূসক-৯ দশমিক ১ ও মূসক-৯ দশমিক ২ ফর্মেও প্রয়োজনীয় হালনাগাদ আনা হবে।

বিজ্ঞাপন

এনবিআর জানায়, সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সাময়িকভাবে এই সেবা স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময় শেষে ই-ভ্যাট সিস্টেমের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে এনবিআরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. গোলাম মোস্তফার সই করা বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সব কমিশনারেট, কাস্টমস হাউস ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে ভ্যাট সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণকারী ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের এই সময় বিবেচনায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম আগেভাগে সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে এনবিআর।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

পাউন্ড-ইউরোর দর বেড়েছে
৩০ মার্চ ২০২৬ ১৭:১৭

আরো

সম্পর্কিত খবর