Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৯

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল প্রজ্ঞাপনের আলোকে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

উল্লেখ্য, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধারণত ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত রাখা হয়ে থাকে।

স‌ারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর