Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ০০:১১

কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আর্থিক খাতের সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন জন জুট, যিনি দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জ্যাঁ পেসমে, বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর; ইমাদ নাজিব আয়েদ ফাখৌরি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর; গেইল এইচ. মার্টিন, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার; উইলফ্রেড তামেগন, আইএফসি-এর ম্যানেজার এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। বিশেষ করে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যতে নতুন প্রকল্পে সহযোগিতার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এ সময় গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘দেশের আর্থিক খাতের উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি চলমান প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন সম্ভাবনার প্রশংসা করে। তারা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও বিভিন্ন খাতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

টিউবলেস টায়ার বদলানোর সঠিক সময়
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর