Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২৩:১৯

ঢাকা: দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি-এ কমপ্লায়েন্স সংস্কৃতি জোরদার করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক এক বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানায়।
‘কমপ্লায়েন্স কালচার ইন ব্যাংক’ শীর্ষক এ কর্মশালায় প্রধান কার্যালয়ের আইসিসিডি, ঢাকা নর্থ রিজিওনসহ বিভিন্ন শাখা থেকে মোট ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এবং ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (আইসিসিডি)।

কর্মশালায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান। তিনি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি একটি ব্যাংকের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তি তৈরি করে।

বিভিন্ন সেশনে কমপ্লায়েন্স কার্যক্রমের কৌশলগত গুরুত্ব, নিয়ন্ত্রক কাঠামো, ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া এবং সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ, ঋণ পুনর্গঠন এবং খেলাপি ঋণ (এনপিএল) ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া আইসিসিডি টিমের সদস্যরা শাখা ও আঞ্চলিক ব্যবস্থাপকদের ভূমিকা, ঋণ প্রক্রিয়াকরণ এবং পুনরুদ্ধার কার্যক্রমে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ সৈয়দ রাফিউল বারী। তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রমে কমপ্লায়েন্স সংস্কৃতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

দিনব্যাপী কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব, উন্মুক্ত আলোচনা এবং ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যা কর্মকর্তাদের মধ্যে জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর