Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৯

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব সভাপতিত্ব করেন।

সভায় কোম্পানির পরিচালক এস এম আব্দুল হামিদ, এফসিএ এবং মো. আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ছাড়া অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।

এ সময় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো