Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও বাড়ল সোনার দাম

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১১:৫৪ | আপডেট: ৭ মে ২০২৬ ১৩:০২

ঢাকা: দেশের বাজারে আজ বৃহস্পতিবার আবারও সোনার দাম বেড়েছে। এ নিয়ে টানা দুই দিন সোনার দাম বাড়ল। ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

বিজ্ঞাপন

এদিকে, সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

এর আগে, চলতি বছরের ২৯ জানুয়ারি সকালে সোনার ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেইসঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

 

সারাবাংলা/এমএইচ/ এএ
বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর