Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশিক্ষণে অংশ নিতে পার‌বেন না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২০:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment
ঢাকা: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের সেবাগ্রহীতা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত দেশে-বিদেশের প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (১৩ মে) হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ (ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট উইং) থেকে জারি করা এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত কোনো ধরনের প্রশিক্ষণ বা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।
এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেবা গ্রহণকারী বা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে আয়োজিত চুক্তি-বহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালাতেও অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে মানবসম্পদ বিভাগ-২-এর পূর্বানুমতি নিয়ে দেশে আয়োজিত কোনো সেমিনার বা আলোচনা সভায় বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে—এমন সব প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় সম্মানীর বিনিময়ে অংশগ্রহণ থেকেও কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।
বিজ্ঞাপন
সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর