Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ জুড়ে নগদের বিশ্বকাপ উৎসব

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২৬ ২০:৩৪

দেশ জুড়ে নগদের বিশ্বকাপ উৎসব

ঢাকা: ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের তরুণ প্রজন্ম ও ফুটবলপ্রেমীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে মাসব্যাপী ‘ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন’ কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু হয়। দুটো আয়োজনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

বিশ্বকাপ চলাকালে দেশের ২৭টি জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভেন্যুতে নগদ ব্র্যান্ডেড ক্যারাভানের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং জনপ্রিয় ক্রীড়া ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে বিশ্বকাপের পুরো সময় জুড়ে চলবে এই কার্যক্রম। আয়োজনটিতে দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, স্পোর্টস কুইজ, ফুটবলভিত্তিক গেমস এবং প্লেস্টেশন-৫ গেমিং প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য রাখা হয়েছে মিনি ফুটবল, নগদ ব্র্যান্ডেড জার্সি, রিস্টব্যান্ডসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞাপন

প্রথম দিনের আয়োজন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের টেনিস কোর্টে। এতে অংশ নেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়া। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কুইজ, ফুটবলভিত্তিক মজার কার্যক্রম ও গেম শোতে অংশ নেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রিয় ফুটবল তারকার সঙ্গে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন নাহার নিপা বলেন, ‘ক্যাম্পাসে হঠাৎ এমন জমকালো আয়োজন সত্যিই আমাদের চমকে দিয়েছে। মাতসুশিমা সুমাইয়ার মতো তারকাকে এত কাছ থেকে দেখা এবং ফান ফুটবল ও গেমিং চ্যালেঞ্জে মেতে ওঠা ছিল দারুণ এক অভিজ্ঞতা। বিশ্বকাপের এই আমেজ আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নগদকে ধন্যবাদ।’

এর আগে একই দিনে ঢাকা কলেজেও অনুষ্ঠিত হয় নগদের বিশ্বকাপ অ্যাক্টিভেশন কর্মসূচি। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্পোর্টস কুইজ, গেমস ও বিনোদনমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের উল্লেখযোগ্য উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও উৎসবমুখর করে তোলে।

বৈচিত্রময় এই আয়োজন প্রসঙ্গে নগদের হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ বলেন, ‘ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সারা দেশের মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল আর্থিক সেবার সুবিধাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ, যেখানে নগদ প্রতিদিন নিরাপদ, সহজ ও দ্রুত আর্থিক সেবার মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলছে।’

বিশ্বকাপের উত্তেজনা সাধারণ গ্রাহকদের মধ্যেও ছড়িয়ে দিতে এই অ্যাক্টিভেশনের বাইরেও বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন চালু করেছে নগদ। বিশ্বকাপের সময় জুড়ে চলা এ ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার পাশাপাশি বিদেশে জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক ম্যাচ সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করার সুযোগও পেতে পারেন।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর