Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাহাবুদ্দিনকে নিয়ে তদন্ত কর‌বে না বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৫:৪৩

ঢাকা: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের সময় তার বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এস কথা ব‌লেন।

আরিফ হোসেন খান বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। এ কারণে তাকে লক্ষ্য করে বাংলাদেশ ব্যাংক পৃথকভাবে কোনো অনুসন্ধান বা তদন্ত পরিচালনা করবে না। তবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম এবং আর্থিক অনিয়ম নিয়ে যে তদন্ত চলছে, সেখানে যদি কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা উঠে আসে, তাহলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান অগ্রাধিকার হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্বলতা এবং সুশাসনের ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং প্রতিষ্ঠানভিত্তিক তদন্তের মাধ্যমেই অনিয়ম উদ্ঘাটনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

মুখপাত্র জান‌ায়, তদন্তের সময় যে-ই জড়িত থাকুক না কেন, প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিবিধান অনুসরণ করেই সিদ্ধান্ত নেবে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

আরো