Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিএমএমওএ চুক্তি সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:২৩

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)-এর সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এর আওতায় বাংলাদেশি নাবিকদের পেশাগত ও আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ কিছু ব্যাংকিং সুবিধা চালু করেছে ব্যাংকটি।
বুধবার (২৯ জুলাই) স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নাবিকরা তাদের পেশাগত প্রয়োজনে দীর্ঘ সময় সমুদ্রে বা দেশের বাইরে অবস্থান করেন। সুদূরে অবস্থানকালেও তাদের পরিবারের বিবিধ আর্থিক প্রয়োজন চালিয়ে যেতে হয়। এ কারণে তাদের জন্য সহজ, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে ব্যবহার উপযোগী ব্যাংকিং সেবা প্রয়োজন। নাবিকদের এ ধরণের বিশেষ প্রয়োজন পূরণেই স্ট্যান্ডার্ড চার্টার্ড তাদের জন্য এই বিশেষায়িত ব্যাংকিং সেবা নিয়ে এসেছে।
এ উদ্যোগের আওতায় যোগ্য বাংলাদেশি নাবিকরা প্রায়োরিটি ব্যাংকিং, ঋণে বিশেষ সুদহার, নির্বাচিত ঋণসেবায় প্রসেসিং ফি মওকুফ, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মওকুফসহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া নতুন ও বিদ্যমান যোগ্য গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অনবোর্ডিং সুবিধা। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নতুন গ্রাহকেরা ক্যাশব্যাকও পাবেন। সম্মিলিতভাবে, এই সুবিধাগুলো নাবিকদের আর্থিক যাত্রার প্রতিটি পর্যায়ে ব্যাংকিংকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, লুৎফুল হাবিব বলেন, “মানুষের প্রয়োজন বোঝার মধ্য দিয়েই অর্থবহ ব্যাংকিং সেবা শুরু হয়। নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকলেও তাঁদের পরিবারের আর্থিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা নাবিকদের পেশাগত বাস্তবতা ও আর্থিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছি।”
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি, ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ নাবিকদের পেশাগত বিভিন্ন দিক ও বিশেষ প্রয়োজনের বিষয়টি উপলব্ধি করেছে। এই সহযোগিতার ফলে আমাদের সদস্যরা এমন কিছু ব্যাংকিং সুবিধা পাবেন, যা তাঁদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও লাভজনক করবে।”
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফয়সাল হক; ডিপোজিটস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান, রাণা শহীদ হাসান; সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাহানুমা তাসরিয়ান অমি; চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান; এবং নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক, সজিব কাজী।
এ ছাড়া বিএমএমওএ-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী; সাধারণ সম্পাদক, মেরিন ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন; সিনিয়র সদস্য, ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের বিভিন্ন পেশাজীবী ও গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষায়িত আর্থিক সেবা দিয়ে আসছে। বিএমএমওএর সঙ্গে ব্যাংকটির এই নতুন অংশীদারিত্ব বাংলাদেশি নাবিকদের জন্য আরও সহজ, লাভজনক ও প্রয়োজনভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর