Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরাপত্তা শঙ্কার পর ফের সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১০:০৯ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১২:০৯

ঢাকা: জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি চালু রয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় গত ৩ ‌দিন ধ‌রে বিভিন্ন সময়ে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। বিষয়টি নিয়ে ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়েও আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকার তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তবে কী ধরনের নিরাপত্তা সমস্যা দেখা দিয়েছিল, সেটি সাইবার হামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং ওয়েবসাইট বন্ধ থাকার সঙ্গে কোনো তথ্য চুরির ঘটনা জড়িত ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেশের ব্যাংক ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ তথ্যের অন্যতম উৎস। এ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সার্কুলার, প্রজ্ঞাপন, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ব্যাংকিং খাতের পরিসংখ্যানসহ নানা ধরনের তথ্য প্রকাশ করা হয়। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে ওয়েবসাইটটি ব্যবহার করেন।

এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সাময়িক বিঘ্ন ঘটলেও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের তথ্য সংগ্রহ ও দৈনন্দিন কার্যক্রমে অসুবিধা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আর্থিক খাতে ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বও বেড়েছে। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট, তথ্যভাণ্ডার এবং ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা জরুরি।

বিজ্ঞাপন

কোজাগরী লক্ষ্মীপূজা আজ
২৫ অক্টোবর ২০২৬ ১১:৫২

আরো

সম্পর্কিত খবর