Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও সার আমদানিসহ ২২ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৮:৫৭

মহেশখালীতে কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল – ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: কক্সবাজারের মহেশখালীতে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে জি-টু-জি-এর আওতায় কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও সার আমদানিসহ ২২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’।

বৃহম্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে কক্সবাজারের মহেশখালীতে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসট্রাকশন কোম্পানি লিমিটেড’ (সিএনইই)-এর সঙ্গে জি-টু-জি-এর আওতায় কুতুবজোম ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫ বছর মেয়াদে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা এবং ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, বৈঠকে জি-টু-জি ভিত্তিতে ‘ওকিউ ট্রেডিং লিমিটেড’-এর সঙ্গে সই করা দীর্ঘ মেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি এসপিএ-১ ও এসপিএ-২ এবং স্বল্প মেয়াদি এসপিএ-৩-এর আওতায় আগামী ২০২৭ সালে এলএনজি আমদানির লক্ষ্যে পৃথক তিনটি সাইড লেটার এগ্রিমেন্ট সই ও দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে মালয়েশিয়ার ‘পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’ থেকে আগামী ২০২৭ সালের জন্য ২ কার্গো এলএনজি কিংবা উভয় পক্ষের সম্মতিতে কম/বেশি এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিন ক্যাটাগরির ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার আমদানি

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৮টি পৃথক প্রস্তাবে তিন দেশ থেকে তিন ক্যাটাগরির মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি প্রস্তাবে মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস এসএ’ থেকে ৪৮৯ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৮০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি; একই প্রতিষ্ঠান থেকে অপর দুটি পৃথক প্রস্তাবে ৮৪৭ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি; সৌদি আরব-এর ‘সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে থেকে দুটি প্রস্তাবে ৪২৮ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে মোট ৮০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি, সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব’ থেকে সিএফআর ভিত্তিতে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ৪৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি এবং কাফকো থেকে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কেনা হবে।

অন্যান্যের মধ্যে চট্টগ্রামে কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে ২৬৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন; দুটি পৃথক প্রস্তাবে ৩৩৯ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৭ তলা বিশিষ্ট রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ও নার্সিং কলেজের দুটি প্যাকেজ কাজ সম্পাদন; ৩৬১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে পরামর্শক নিয়োগ; ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে ১৯.৩৭৫ মিলিয়ন খাবার বড়ি (৩য় প্রজন্ম) ক্রয়; ১০৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন চিনি; ৭৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৩২৬০ হাজার মেট্রিক টন মসুর ডাল; ৩২৬ কোটি টাকা ব্যয়ে মাদারীপুর জেলায় ৪০টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ; ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৫টি প্যাকেজে কম্বল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

দেশটা জুড়ে রোগের রাজত্ব!
১২ নভেম্বর ২০২৬ ১৮:৩৬

আরো