Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া প্রজ্ঞাপনে সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৫:৩৯ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:২৯

ঢাকা: রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে তাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে বিএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির ভুয়া প্রজ্ঞাপন নিয়ে ইরফান জাহান নূর নামে এক ব্যক্তির বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করে। পরে বিষয়টি সুপার স্পেশালাইজড হাসপাতালের কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাইবাচাই করে সত্যতা না পেয়ে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

প্রশান্ত মজুমদার বলেন, ওই ভুয়া প্রজ্ঞাপনে উল্লেখিত জনাব ডা. ইরফান জামান নূর এটাই তার আসল নাম কিনা এবং তিনি পেশায় চিকিৎসক কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য এর সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনাব ডা. ইরফান জামান নূরকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা এর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর