Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেকে হামের উপসর্গে ৩৮ মৃত্যু; শিশুই ৩৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৩:৪৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১৪:৩৪

রামেকে হামে আক্রান্ত রোগীদের ভিড়।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৭ জনই অন্যদিকে, চিকিৎসাধীন রয়েছে আরো ১৪৯ জন। এ উপসর্গ নিয়ে ভর্তি মোট রোগীর সংখ্যা ৩৭৭ জন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস।

শংকর বলেন, মার্চ মাসের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে সন্দেহভাজন হাম নিয়ে মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হামের প্রাদুর্ভাব দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ ছাড়া, নওগাঁ, নাটোর ও পাবনা জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক হামের রোগী শনাক্ত হয়েছে। শুধু রাজশাহী বিভাগই নয়, খুলনা বিভাগের কুষ্টিয়া ও মেহেরপুর এবং ঢাকা বিভাগের রাজবাড়ী ও ফরিদপুর জেলার রোগীরাও বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

রোগীর ক্রমবর্ধমান চাপ প্রসঙ্গে ডা. শংকর কে. বিশ্বাস বলেন, ‘রোগীর সংখ্যা যদি আরও বাড়ে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় তাদের আইসোলেশন সক্ষমতা বৃদ্ধি করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর