Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৭:৫৭

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল।

টাঙ্গাইল: টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আট মাসের এক শিশু মারা গেছে। এ ছাড়া, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১৩ জন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর সংখ্যা বাড়তে থাকে। এরমধ্যেই গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল চারটার দিকে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার আট মাস বয়সি ছেলে সায়ফালকে ভর্তি করা হয়। পরে ওই রাতেই (২ এপ্রিল) ২টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান ঘটনার বিষয়ে বলেন, ‘আমরা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডকে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করেছি। সেখানে হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর