Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬০

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৬:৫০

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬০ শিশু।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে ১০ জন। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৬০ শিশুর মধ্যে নিশ্চত হামে ২২৪ শিশু এবং সন্দেহজনক হামে ১২৩৬ জন শিশু শনাক্ত হয়েছে।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮৮৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৩৯৮ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৮৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪৬৩৫ রোগী।

বিজ্ঞাপন

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১২৮ জন এবং নিশ্চিত হামে ২১ জন।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর