Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:৪০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২২:৪৫

হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা। ফাইল ছবি

ঢাকা: দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং সন্দেহজনক হামে ৩ শিশু মারা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৮০ শিশু।

সোমবার (৬ এপ্রিল) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় ১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম সন্দেহে ১১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের। এই সময়ে সবচেয়ে বেশি হাম আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৩৬৫২ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬১১ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ১৬ শিশু।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দুজনের হাম নিশ্চিত ছিল (ঢাকা বিভাগের বাসিন্দা) এবং বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৭০, চট্টগ্রামে ১৫৪, রাজশাহীতে ২৬০, বরিশালে ৮৭, খুলনায় ১০১, ময়মনসিংহে ৩৮, রংপুরে ১০৬ এবং সিলেটে ৬৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

সারাবাংলা/এমএইচ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর