ঢাকা: ‘সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ’র সভাপতি নির্বাচিত হয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বার্ন ইনস্টিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদুল কবির চৌধুরী।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৬ তালায় সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯১ জন। এই নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
ভোট শেষে ফলাফল ঘোষনা করেন, প্রধান নির্বচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ডা. অঞ্জন কুমার দেব। নির্বাচন কমিটির সদস্য ছিলেন অধ্যাপক ডা. নওয়াশেদ খান ও ডা. জাকির হোসেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নাসির আনোয়ার ইমরান প্যানেলের সভাপতি পদে জয়লাভ করেন অধ্যাপক ডা. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন ডা.আহমেদুল কবির চৌধুরী। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় সহসভাপতি নির্বাচিত হোন ডা. সালেক বিন ইসলাম, যুগ্ম সম্পাদক নির্বাচতি হোন ডা. মোস্তফা আমিন খান, কোষাধ্যক্ষ হয়েছেন, ডা. ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. অভিজিত সরকার, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ডা. শাওন বিন রহমান। নির্বাচনে কার্যকরি সদস্য হয়েছেন যথাক্রমে- ডা. ইকবাল আহমেদ ও ডা. মিসকাতুজ্জামান।