Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইএসও সনদ পেল বাংলালিংক

‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎গ্রাহক তথ্যের নিরাপত্তা ও সুরক্ষায় সর্বোচ্চ মান নিশ্চিতে বৈশ্বিক তথ্য নিরাপত্তা মানদণ্ড বজায় রাখার স্বীকৃতি স্বরূপ আবারও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও সনদ অর্জন করেছে বাংলালিংক।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসও ২৭০০১:২০২২ বিশ্বের শীর্ষস্থানীয় ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) সনদ। এই সনদপ্রাপ্তি গ্রাহকের তথ্য সুরক্ষা, নিরাপত্তা নিয়ন্ত্রণ জোরদার করা এবং এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে কার্যকরী প্রক্রিয়া অনুসরণ করে বাংলালিংক।

‎সনদপ্রাপ্তির প্রক্রিয়ায় বাংলালিংকের নীতিমালা, পরিচালন কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা কঠোরভাবে মূল্যায়ন করা হয়। এতে প্রতিষ্ঠানটির সিকিউরিটি গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম, অ্যাসেট অ্যান্ড ভেন্ডর ম্যানেজম্যান্ট প্রাক্টিসেস, বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এবং অপারেশনাল সিকিউরিটি কন্ট্রোলস পর্যালোচনা করা হয়েছে। এই সনদ অর্জন বাংলালিংকের শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরিতে এবং তা স্থিতিশীল রাখতে কাজ করে যাওয়া কর্মীদের নিবেদনকেই তুলে ধরে।

বিজ্ঞাপন

‎আরো বলা হয়, অপারেটরটির অপারেশনস, রিস্ক ও গভর্নেন্স টিমের সমন্বিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এর তথ্য নিরাপত্তা প্রোগ্রামটি। এই সমন্বিত দৃষ্টিভঙ্গি যেকোন ঝুঁকি চিহ্নিত করা, নিয়ন্ত্রণ শক্তিশালী করা এবং নিরাপত্তা অনুশীলনগুলোকে পরিবর্তনশীল নিয়ন্ত্রক এবং শিল্প মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎
‎এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার বলেন, ‘এই সনদ আমাদের গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। গ্রাহকেরা নিজেদের প্রাত্যহিক জীবনে আমাদের যেসব ডিজিটাল সেবাগুলোর ওপর নির্ভর করেন, তা সুরক্ষিত রাখাও আমাদের দায়িত্ব। ডিজিটাল সেবা এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে, এ বাস্তবতাকে মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাব, যেন আমাদের গ্রাহকেরা নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের সেবা ব্যবহার করতে পারেন।’

সকল অংশীদারদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিতে অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি, কর্মীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু করা এবং তাদের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করছে বাংলালিংক। নিজেদের ভবিষ্যৎ কৌশলের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা ও কমপ্লায়েন্স কাঠামো আরও শক্তিশালী করা এবং ডিজিটাল স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে কাজ করছে অপারেটরটি।

‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর