Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনএসইউ উৎসবে তারুণ্য ও প্রযুক্তির অংশীদার ভিভো

‎স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২

‎ঢাকা: ‎ভিভোর টাইটেল স্পন্সরশিপে এনএসইউ সরস্বতী পূজা ২০২৬ সম্পন্ন হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, তারুণ্য ও প্রযুক্তির সমন্বয়ে এই আয়োজন পেয়েছে আলাদা পরিচয়। বিদ্যা, সংগীত, শিল্প ও সংস্কৃতির দেবী সরস্বতীর প্রতি উৎসর্গিত এই উৎসবে ভিভোর উপস্থিতি তারুণ্যের সঙ্গে একটি অর্থবহ সংযোগ তৈরি করেছে। যেখানে অনুভূতি পেয়েছে নতুন ভাষা।

‎রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (৩১ জানুয়ারি) এ আয়োজন সম্পন্ন হয়।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনএসইউ সরস্বতী পূজা ২০২৬-জুড়ে ছিল ভিভোর বিভিন্ন অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন ও ইন্টারঅ্যাক্টিভ আয়োজন। যেখানে শিক্ষার্থী ও সাধারণ দর্শকরা সমানভাবে অংশ নিতে পেরেছেন। শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত এই আয়োজন ভিভোর এনগেজমেন্টকে আরও বিস্তৃত করেছে।

‎পুরো আয়োজন জুড়ে ভিভোর উপস্থিতি উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ছিল গেম জোন, ফটো এক্সিবিশন ও ফটো বুথসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম। যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উৎসবের আবেগ এবং সৃজনশীলতার প্রতিফলন ঘটিয়েছে। ডার্ট গেম, স্মরণীয় উপহার এবং ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আনন্দে অংশগ্রহণ করেনি, বরং তাদের সৃজনশীল প্রকাশের নতুন সুযোগও সৃষ্টি হয়েছে।

‎এ আয়োজন জুড়ে ছিল ভিভোর স্টল ও এক্সপেরিয়েন্স জোন। যেখানে আগত দর্শকরা সরাসরি ভিভোর স্মার্টফোন ফিচার ব্যবহার করে দেখার সুযোগ পেয়েছেন। যার মধ্যে ভিভো এক্স৩০০ প্রো মডেলের উন্নত ক্যামেরা ও পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন অনেকেই। নতুন এই ফোনটি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশে উদ্দীপনা দিয়েছে এবং তরুণদের মধ্যে নতুন আগ্রহ জাগিয়েছে।

‎ভিভো এনএসইউ সরস্বতী পূজা ২০২৬-কে কেবল একটি উৎসব হিসেবে দেখেনি; বরং তারুণ্য, সৃজনশীলতা ও প্রযুক্তির সংযোগ তৈরির একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে নিয়েছে। সেই দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলনেই এই আয়োজন শেষ হয়েছে এমন এক অভিজ্ঞতায়, যেখানে ভিভোর উপস্থিতি ছিল স্বাভাবিক ও অর্থবহ।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর