Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এআই ব্যবহার নিয়ন্ত্রণে সফোসের নতুন ওয়ার্কস্পেস প্রোটেকশন

‎ ‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০

‎ঢাকা: ‎সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস হাইব্রিড কাজের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পরিষেবায় সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন যুক্ত করতে যাচ্ছে। এই পরিষেবাটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আইল্যান্ড প্রযুক্তিতে চালিত সফোস প্রোটেক্টেড ব্রাউজারের ওপর ভিত্তি করে তৈরি এই সমাধানটি, যে কোন জায়গা থেকে কার্যকর থাকে। এছাড়া, আধুনিক অফিসের পরিবেশকে সহজে নিরাপদ রাখে।

‎হাইব্রিড কাজে নতুন নিরাপত্তা ব্যবস্থা

বিজ্ঞাপন

‎সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন সরাসরি কাজের পরিবেশকে সুরক্ষা দেয়। তাই কেন্দ্রীয় অবকাঠামোর মধ্য দিয়ে তথ্য পাঠানোর প্রয়োজন হয় না। এতে খরচ ও পরিচালনার জটিলতা কমে যায়। এতে যেকোনো স্থান থেকে কাজ করা যাবে। একইসঙ্গে অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার এবং তথ্যের সঙ্গে ওয়ার্কস্পেস প্রোটেকশন সেবাটি যুক্ত থাকবে। বর্তমানে প্রায় ৮৫ শতাংশ কাজ যেহেতু ওয়েব ব্রাউজারে হয়, তাই এটি কাজের নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এর মাধ্যমে সংবেদনশীল তথ্য সুরক্ষা ও অ্যাপ্লিকেশন ব্যবহারের নিয়ন্ত্রণ করা যায়। কাজের গতি ব্যাহত না করেই, অফিস ও রিমোট, উভয় পরিবেশে এই নীতিমালা প্রয়োগ করা সম্ভব।

‎শ্যাডো আইটি ও শ্যাডো এআই নিয়ন্ত্রণ

জেনারেটিভ এআইয়ের মতো নতুন প্রযুক্তি প্রতিদিনের কাজের অংশ হয়ে ওঠেছে। এই প্রযুক্তি কীভাবে ব্যবহৃত হচ্ছে এবং কী ধরনের তথ্য এআইয়ের মাধ্যমে শেয়ার করা হচ্ছে, তা বোঝা অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে কোনো নির্দিষ্ট নীতিমালা ছাড়াই অর্ধেকেরও বেশি কর্মী এখন কর্মস্থলে এআই টুল ব্যবহার করছে। তাই, প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া আইটি (শ্যাডো আইটি) এবং অনুমোদনবিহীন এআই (শ্যাডো এআই) ব্যবহারের ঝুঁকি বাড়ছে। সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন প্রতিষ্ঠানকে কাজের পরিবেশে কীভাবে প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা সহজে দেখতে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে ঝুঁকি কমে যায় এবং হাইব্রিড কর্মীদের কাজ আরও নিরাপদে পরিচালিত হয়।

‎ওয়ার্কস্পেসে সুরক্ষা

‎সফোস ওয়ার্কস্পেস প্রোটেকশন পরিষেবার কেন্দ্রবিন্দু হলো সফোস প্রোটেক্টেড ব্রাউজার। এটি একটি ক্রোমিয়াম-ভিত্তিক নিরাপদ এন্টারপ্রাইজ ব্রাউজার। এটি অ্যাপ্লিকেশন ব্যবহার, স্থানীয় তথ্য ব্যবস্থাপনা এবং ওয়েব অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, নিরাপদ রিমোট অ্যাক্সেসের জন্য সফোস জেডটিএনএ, এসএসএইচ এবং আরডিপি, এই পরিষেবাগুলো সাপোর্ট করে।

‎সফোস জেডটিএনএ হলো একটি জিরো ট্রাস্ট অ্যাক্সেস ব্যবস্থা। এর মাধ্যমে কেবল অনুমোদিত ব্যবহারকারী ও নীতিমালা মেনে চলা ডিভাইসই ব্যক্তিগত অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবে। অন্যদিকে, সফোসের ডিএনএস প্রোটেকশন পরিষেবাটি উইন্ডোজ এন্ডপয়েন্টে ক্ষতিকর ডোমেইন ব্লক করে ক্লাউড-ভিত্তিক ওয়েব ও ফিশিংয়ের ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে। এছাড়া, ইমেইল মনিটরিং সিস্টেম গুগল ও মাইক্রোসফটের ইমেইল সেবার সঙ্গে যুক্ত হয়ে ফিশিং এবং ক্ষতিকর মেসেজ শনাক্ত ও প্রতিরোধ করে। বিস্তারিত: https://www.sophos.com/workspace

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর