Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন উপলক্ষ্যে বাংলালিংকের বিশেষ ভয়েস ও ডাটা প্যাক

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য বিশেষ সাশ্রয়ী ভয়েস ও ডাটা প্যাক চালু করেছে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। মূলত নির্বাচনকালে দেশজুড়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনকে ঘিরে বর্তমানে দেশজুড়ে আলোচনা ও তথ্য আদান-প্রদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মেয়াদের সাশ্রয়ী প্যাকেজ সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বাংলালিংক মনে করে, প্রতিটি মানুষের মতামত গুরুত্বপূর্ণ এবং সেই মতামত প্রকাশের সুযোগ যেন সবাই নির্বিঘ্নে পান, তা নিশ্চিত করাই এই অফারের মূল লক্ষ্য।
‎
‎সহজলভ্য ডাটা ও ভয়েস অফার
‎
নির্বাচনের সময় ভোটারদের যাতায়াত ও তাৎক্ষণিক যোগাযোগের কথা মাথায় রেখে ভয়েস ও ডাটা, উভয় ক্ষেত্রেই বৈচিত্র্যময় প্যাক আনা হয়েছে।
‎
‎স্বল্পমেয়াদি ডাটা: মাত্র ৯৯ টাকায় ৪ জিবি ডাটা (মেয়াদ ৭২ ঘণ্টা)।
‎
‎সাপ্তাহিক ও মাসিক ডাটা: ১৯৯ টাকায় ১৫ জিবি (৭ দিন), ৪৯৮ টাকায় ২০ জিবি (৩০ দিন) এবং ৫৯৮ টাকায় ৩০ জিবি (৩০ দিন)।
‎
‎কম্বো প্যাক (ডাটা ও ভয়েস): যারা একই সঙ্গে কথা বলা ও ইন্টারনেট চান, তাদের জন্য রয়েছে ৪৯৯ টাকায় ১৫ জিবি ও ২০০ মিনিট এবং ৬১৯ টাকায় ২০ জিবি ও ৩০০ মিনিটের বান্ডেল (মেয়াদ ৩০ দিন)।
‎
‎ভয়েস প্যাক: শুধুমাত্র কথা বলার জন্য ২৫৭ টাকায় ৩০০ মিনিট এবং ৩৫৭ টাকায় ৫০০ মিনিটের প্যাক পাওয়া যাবে (মেয়াদ ৩০ দিন)।
‎
‎নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি

‎অফারের পাশাপাশি নির্বাচনকালীন বাড়তি চাপ সামলাতে গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সক্রিয় এলাকাগুলোতে নেটওয়ার্ক সক্ষমতা জোরদার করেছে বাংলালিংক। ফলে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও কল ড্রপ বা ইন্টারনেটের গতি কমার আশঙ্কা থাকবে না।
‎
‎এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘দেশের ভবিষ্যৎ নির্ধারণী এই সময়ে প্রিয়জন ও তথ্যবিশ্বের সঙ্গে সংযুক্ত থাকা অত্যন্ত জরুরি। গ্রাহকেরা যেন দায়িত্বশীলভাবে তথ্য আদান-প্রদান ও নির্বিঘ্নে যোগাযোগ করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। এই বিশেষ প্যাক এবং নেটওয়ার্ক উন্নয়ন উদ্যোগ গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই প্রতিফলন।’
‎
‎নির্ভরযোগ্য সংযোগ, সহজলভ্য সেবা এবং গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বাংলালিংক সবসময় দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো