Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

সিনিয়র করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৯:১৬

ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড ইল্লিয়ীন বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করেছে।

সম্প্রতি এই স্টোরটির উদ্বোধন করা হয়। রাজধানীর বাইরে দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক শহরগুলোতে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল অভিজ্ঞতা সম্প্রসারণের লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

রোববার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মাল্টি-ব্র্যান্ড স্টোরটি বরিশালের ক্রেতাদের জন্য একটি আধুনিক ও প্রিমিয়াম শপিং গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখানে ইল্লিয়ীনের সিগনেচার সংগ্রহের আওতায় পুরুষ, নারী ও শিশুদের পোশাক, জুতা, সুগন্ধি ও ফ্যাশন অ্যাকসেসরিজের বিস্তৃত সমাহার পাওয়া যাবে। স্টোরটি আধুনিক ডিজাইন, আরামদায়ক পরিবেশ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিফলন হিসেবে মানসম্মত রিটেইল স্পেস হিসেবে সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী আয়োজনে আমন্ত্রিত অতিথি, ফ্যাশনপ্রেমী ও ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। তারা স্টোরটির পরিশীলিত পরিবেশ ও বাছাইকৃত কালেকশন সরাসরি উপভোগ করেন। উপস্থিত অতিথিরা স্টোরটির নান্দনিক পরিবেশ ও পণ্যের মানের প্রশংসা করেন এবং জানান, বরিশালে এমন একটি প্রিমিয়াম মাল্টি-ব্র্যান্ড স্টোর ফ্যাশন ও লাইফস্টাইল শপিংয়ের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী আয়োজনজুড়ে ক্রেতাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা একাধিক এক্সক্লুসিভ ‘ইন-স্টোর সারপ্রাইজ’ অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে, যা ক্রেতাদের জন্য কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে।

এ বিষয়ে ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার শাহিন আলম বলেন, ‘বরিশালে প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতাকে নতুনভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই নতুন মাল্টি-ব্র্যান্ড স্টোর ও গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চাই এবং ইল্লিয়ীন যে মান, সেবা ও ইন-স্টোর অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়, তার সর্বোচ্চ বাস্তবায়ন নিশ্চিত করতে চাই।’

বিজ্ঞাপন

পেকুয়ায় ইয়াবাসহ আটক ৩
২ মার্চ ২০২৬ ১৯:১২

আরো

সম্পর্কিত খবর