ঢাকা: প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সে এই ঈদে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দঘন সময়কে আরও প্রাণবন্ত করে তুলতে এই ফোনটি নিয়ে আসা হলো।
রোববার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অপো এ৬এস প্রো স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে যুক্ত হয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ। পাশাপাশি, ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন নিয়মিত ব্যবহারের পরও পাঁচ বছরের বেশি সময় পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য স্থিতিশীল থাকে। এটি শুধু শক্তিশালী ব্যাটারি নয়, একটি পূর্ণাঙ্গ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে।
স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, আইপি৬৯কে রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সক্ষমতা। এতে যুক্ত হয়েছে এআই লিঙ্কবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, কালারওএস ১৬, এবং দীর্ঘমেয়াদি ফ্লুয়েন্সি অপটিমাইজেশন।
স্মার্টফোনটিতে আরও রয়েছে অপো’র এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু এই দুটি আকর্ষণীয় রঙের এই ডিভাইসটির মূল্য ৩৯,৯৯০ টাকা।
এই ঈদে অপো এ৬এস প্রো ক্রেতারা টপপের মাধ্যমে ০% সুদে কিস্তি সুবিধা, এলিট ব্যাকপ্যাক ফ্রি গিফট, ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করতে পারবেন। ফ্লিপার থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপের মাধ্যমে ৪,০০০ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন। আরও রয়েছে প্রোমোশনাল ক্যাম্পেইন- জিতে নিতে পারেন একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, অপো প্যাড ৩ এবং অপো প্যাড এসই।
এ ছাড়াও, সহজ-এর সহযোগিতায় অপো এ৬এস প্রো ক্রেতাদের জন্য বিশেষ ভ্রমণ সুবিধা রয়েছে। ২৫০ জন ভাগ্যবান ক্রেতা ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাবেন, যা সহজ প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিটে সর্বোচ্চ ৬% ভাউচার সুবিধা উপভোগ করতে পারবেন। বিস্তারিত: oppo.com/bd/।
ঈদ উপলক্ষ্যে বাজারে এলো অপো এ৬এস প্রো
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:২০
৯ মার্চ ২০২৬ ১৯:২০
সারাবাংলা/এনএল/এসএস