Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমডব্লিউসি ২০২৬-এ টেকনোর এআই ও মডুলার প্রযুক্তির চমক

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৯:৫৮

ঢাকা: ‎‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ আয়োজনে টেকনো ইনটেলিজেন্ট এআই ইকোসিস্টেমের সম্প্রসারণ সকলের সামনে তুলে ধরেছে। প্রদর্শনীতে দেখানো হয়েছে- কীভাবে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট অ্যাকসেসরিজকে একসঙ্গে কাজে লাগিয়ে একটি নিখুঁত ও সম্মিলিত অভিজ্ঞতা গড়ে তোলা যায়। এ প্রদর্শনীতে শক্তিশালী এআই ফিচারকে ব্যবহারিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে কর্মক্ষমতা, সৃজনশীলতা এবং দৈনন্দিন ডিজিটাল জীবনের মান উন্নয়নের উপর ফোকাস রাখা হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রদর্শনীতে নতুন ক্যামোন ৫০ সিরিজ ও পোভা ৮ সিরিজের স্মার্টফোনগুলো তুলে ধরা হয়েছে। ক্যামন ৫০ সিরিজ টেকনোর এআই-ভিত্তিক ইমেজিং এবং নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্সের ওপর বেশি জোর দেয়া হয়েছে। উন্নত ক্যামেরা সিস্টেম, এআই টুল এবং উচ্চ মানের পারফরম্যান্স প্রসেসরের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে প্রিয় মুহূর্তগুলো ধারণ, কনটেন্ট তৈরি এবং প্রতিদিনের অন্যান্য কাজ আরও স্মার্টভাবে করতে পারবেন। এই সিরিজে প্রফেশনাল-গ্রেড ক্যামেরা হার্ডওয়্যার, টেকনো এআই টুলকিট ও এলা অ্যাসিস্ট্যান্টকে এক ছাতার নিচে আনা হয়েছে, যার ফলে স্মার্টফোনে সরাসরি স্মার্ট ফটোগ্রাফি ও প্রোডাকটিভিটি, দু ধরনের সুবিধাই পাওয়া যায়।

‎ইমেজিং ফ্ল্যাগশিপের পাশাপাশি এখানে থাকছে পারফরম্যান্স-বেসড পোভা ৮ সিরিজ। এ সিরিজের লাইন-আপে সবচেয়ে এগিয়ে থাকছে পোভা কার্ভ ২ ফাইভজি। ডিভাইসটির স্লিম বডিতে আছে একটি বড় ব্যাটারি, স্মুথ হাই-রিফ্রেশ ডিসপ্লে এবং এআই বেসড কিছু টুল, যাতে গেমিং, বিনোদন এবং দৈনন্দিন যোগাযোগে যোগ হয় অনন্য মাত্রা। ডিভাইসটিতে উন্নত মানের কানেকটিভিটি এবং সিগন্যাল প্রযুক্তিও রয়েছে, যাতে করে আধুনিক জীবনযাপনে মোবাইল ফোন আরো বেশি প্রয়োজনীয় সঙ্গী হয়ে ওঠতে পারে।

‎প্রদর্শনীতে টেকনোর সম্পূর্ণ মেগাবুক ল্যাপটপ সিরিজের পাশাপাশি টেকনোর সর্বশেষ এআই-যুক্ত মেগাপ্যাড ট্যাবলেটও দেখানো হয়। এ ছাড়া টেকনো ট্রু ২ ও ফ্রিহিয়ার ২ ইয়ারফোন, ওয়াচ জিটি ১এস এবং এআই গ্লাসেস সিরিজ সহ বিভিন্ন এক্সেসরিজও সকলের সামনে উপস্থাপন করা হয়েছে। এগুলো টেকনোর আপগ্রেডেড ওয়ানলিপ ইকোসিস্টেমের মাধ্যমে একত্রে কাজ করে ও একটি স্মার্ট ও সংযুক্ত অভিজ্ঞতার জন্ম দেয়।

‎টোনিনো ল্যাম্বোরগিনি-এর সঙ্গে অংশীদারিত্বে টেকনো এবার আধুনিক প্রযুক্তি এবং আইকনিক ইতালিয়ান ডিজাইনের সমন্বয়ে তৈরি এক্সক্লুসিভ কিছু কো-ব্র্যান্ডেড পণ্য বাজারে আনছে। এই যুগলবন্দীর প্রথম পণ্য হলো টোনিনো ল্যাম্বোরগিনি টেকনো টরাস গেমিং পিসি এবং টেকনো পোভা মেটাল লিমিটেড এডিশন ফোন। এ ছাড়া ভবিষ্যতে ল্যাপটপ, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইসেও এই অংশীদারিত্ব সামনে এগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে।

‎প্রদর্শনীর একটি প্রধান আকর্ষণ ছিল মডুলার ম্যাগনেটিক ইন্টারকানেকশন টেকনোলজি, যা ভবিষ্যতের স্মার্টফোনের জন্য একটি সম্পূর্ণ নতুন ধারণা। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনে অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা লেন্স, গেমিং এক্সেসরিজ বা অন্যান্য হার্ডওয়্যার মডিউল ম্যাগনেটিকভাবে সংযুক্ত করতে পারবে। এ ছাড়াও, টেকনো তাদের পোভা ইকোসিস্টেম কনসেপ্টটি বিস্তারিতভাবে দেখিয়েছে, যা ভবিষ্যতে গেমিং ও বিনোদনের জন্য একটি সম্পূর্ণ সমাধানের ধারণা তুলে ধরে।

‎এতে রয়েছে পোভা মেটাল গেমিং এক্সেসরিজ, গেম কন্ট্রোলার এবং স্পেশালাইজড ইয়ারফোন। এগুলো সবই পোভা-এর অনন্য ডিজাইন ডিএনএ-এর অনুযায়ী তৈরি। একইসঙ্গে টেকনো এই প্রদর্শনীতে আর্ম লিমিটেড-এর সঙ্গে তাদের অংশীদারিত্বের অন্যতম একটি অর্জন ‘এজ-সাইড এআইজিসি প্রিভিউ কনসেপ্ট’ প্রযুক্তির চমকও দেখিয়েছে। কাস্টমাইজড স্টাইল ট্রান্সফার প্রিভিউ প্রযুক্তিতে অ্যালগরিদমিক অপটিমাইজেশন ব্যবহার করা হয়, যাতে করে স্ক্রিন ফ্লিকারিং কমে যায় এবং ৩০ এফপিএস-এ রিয়েল-টাইম প্রিভিউ পাওয়া যায়।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর