Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎গেমিং পিসিতে বাড়বে গতি
কোর আল্ট্রা ২০০এস প্লাসে এমএসআই মাদারবোর্ড

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১১:২৫

‎ঢাকা: ‎নতুন প্রজন্মের ডেস্কটপ কম্পিউটিং অভিজ্ঞতা দিতে সর্বাধুনিক মাদারবোর্ড উন্মোচন করেছে এমএসআই। নতুন এই মাদারবোর্ডগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের সঙ্গে কাজ করার জন্য। এমএসআই-এর ৮০০ সিরিজ (জেড৮৯০, বি৮৬০, এইচ৮১০) মাদারবোর্ডগুলো নতুন ডেস্কটপ আর্কিটেকচারের পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে আগের ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ প্রসেসরের তুলনায় উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।

‎রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমএসআই-এর কম্পিউটিং অ্যান্ড ডিসপ্লে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জেমস ইয়ে বলেন, ‘নতুন কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের বাড়তি কোর সংখ্যা ও সর্বোচ্চ ৫.৫ গিগাহার্টজ ক্লক স্পিডকে কাজে লাগাতে এমএসআই শক্তিশালী হার্ডওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিশেষ করে ম্যাগ জেড৮৯০ টমাহাক ওয়াইফাই ২ মাদারবোর্ডের ১৬-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম উচ্চক্ষমতার গেমিং ও পারফরম্যান্স কম্পিউটিংয়ের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’

‎ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট (এনথুসিয়াস্ট চ্যানেল বিজনেস) রবার্ট হ্যালক বলেন, ‘নতুন কোর আল্ট্রা ২০০এস প্লাস ডেস্কটপ প্রসেসর পারফরম্যান্স কম্পিউটিংয়ের নতুন যুগের সূচনা করছে। এমএসআই-এর ৮০০ সিরিজ মাদারবোর্ডের সঙ্গে এই প্রসেসর ব্যবহার করলে গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনে কম লেটেন্সি এবং উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।’

‎পারফরম্যান্সে বড় উন্নতি

বিজ্ঞাপন

নতুন ইন্টেল কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরগুলোতে সর্বোচ্চ ২৪টি কোরের হাইব্রিড আর্কিটেকচার রয়েছে, যার মধ্যে ৮টি পারফরম্যান্স কোর ও ১৬টি এফিসিয়েন্সি কোর। সর্বোচ্চ ক্লক স্পিড পৌঁছাতে পারে ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত। আগের প্রজন্মের তুলনায় এতে রয়েছে- পারফরম্যান্স কোরে ২০০ মেগাহার্টজ পর্যন্ত বেশি গতি, এফিসিয়েন্সি কোরে ১০০ মেগাহার্টজ উন্নতি, আল্ট্রা ৭ ও আল্ট্রা ৫ মডেলে অতিরিক্ত ৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাচ, ডাই-টু-ডাই ব্যান্ডউইডথে ৯০০ মেগাগার্টজ বৃদ্ধি, ডিডিআর৫ মেমোরি সাপোর্ট ৬৪০০ এমটি/এস থেকে ৭২০০ এমটি/এস।

‎এসব উন্নতির ফলে একই সেগমেন্টের আগের প্রসেসরের তুলনায় ১০৮০পি গেমিং পারফরম্যান্স গড়ে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে। এ ছাড়া বিদ্যমান ইন্টেল ৮০০ সিরিজ মাদারবোর্ড বিশেষ করে এমএসআই-এর জেড৮৯০ সিরিজ নতুন কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ফলে ব্যবহারকারীরা সহজেই আপগ্রেড করতে পারবেন।

‎সফটওয়্যার অপ্টিমাইজেশন সুবিধা

‎নতুন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে ইন্টেল বাইনারি অপ্টিমাইজেশন টুল, যা নির্দিষ্ট কিছু গেমে স্বয়ংক্রিয়ভাবে পারফরম্যান্স বাড়াতে সহায়তা করবে। এ ছাড়াও পরিচিত প্রযুক্তিগুলো থাকছে- ইন্টেল অ্যাপ্লিকেশন অপ্টিমাইজার, ইন্টেল এক্সট্রিম মেমোরি প্রফোইল, ইন্টেল এক্সট্রিম টিউনিং ইউটিলিটি। এসব প্রযুক্তি গেমিং ও প্রোডাক্টিভিটি উভয় ক্ষেত্রেই পারফরম্যান্স অপ্টিমাইজ করতে সাহায্য করবে।

ম্যাগ জেড৮৯০ টমাহক ওয়াইফাই ২

‎ইন্টেল কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের জন্য তৈরি এই এটিএক্স মাদারবোর্ডে রয়েছে পিসিএলই ৫.০, থান্ডারবোল্ট ৪ টাইপ-সি, ৫জি ল্যান, ওয়াইফাই ৭ এবং ডিডিআর৫ মেমোরি সাপোর্ট। ১৬-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম ও উন্নত হিটসিঙ্ক ডিজাইনের কারণে ভারী কাজেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত হয়। এ ছাড়া থান্ডারবোল্ট ৪ এবং ফ্রন্ট ইউএসবি ২০জিবিপিএস টাইপ-সি পোর্ট ২৭ ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি সমর্থন করে।

‎প্রো জেড৮৯০-এস ওয়াইফাই৬ই ডব্লিউ

পেশাদার ও অফিস ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই মাদারবোর্ডে রয়েছে ১২-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম। সাদা রঙের মিনিমালিস্ট ডিজাইনের এই মডেলে ওয়াইফাই ৬ই, রিয়েলটেক ২.৫জি ল্যান এবং ফ্রন্ট ও রিয়ার ইউএসবি ২০জিবিপিএস টাইপ-সি পোর্ট রয়েছে।

‎বি৮৬০এম গেমিং প্লাস ওয়াইফাই৬ই

মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য তৈরি মাইক্রো-এটিএক্স ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটি ইন্টেল বি৮৬০ চিপসেটভিত্তিক। এতে রয়েছে ওয়াইফাই ৬ই, ইন্টেল কিলার ৫জি ল্যান এবং ফ্রন্ট ও রিয়ার ইউএসবি ১০জিবিপিএস টাইপ-সি পোর্ট। ১২-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেমের কারণে এটি গেমিং ও দৈনন্দিন ভারী কাজের জন্যও নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর