Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়ছে। ছবি: ২৭ নভেম্বর, ২০২৫, রয়টার্স

সিরিয়ার সঙ্গে লেবাননের সীমান্তের কাছে একটি গাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,এ হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েলি বিমান এ হামলা চালিয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে একজন সিরিয়ান নাগরিক রয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশিত এক পোস্টে দাবি করেছে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) এর সদস্যদের লক্ষ্য করে হামলা করা হয়েছে। যদিও তারা তাদের দাবির পক্ষে কোনও প্রমাণ সরবরাহ করেনি।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের মাজদাল আনজার এলাকায় অভিযান চালানো হয়েছে।

তবে এ হামলার ব্যাপারে পিআইজে’র কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের একটি সশস্ত্র গোষ্ঠী, যারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গাজায় হামাসের সঙ্গে লড়াই করছে। এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও মিত্র। যারা ২০২৩ সালে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে উত্তর ইসরায়েলে আক্রমণ শুরু করে।

ইসরায়েল এবং হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মতে, যুদ্ধবিরতি বন্ধে সম্মত হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ১০,০০০ এরও বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে।

জাতিসংঘ গত বছরের নভেম্বরে বলেছিল, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে, যার মধ্যে কমপক্ষে ২১ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১০

নিয়োগ দিচ্ছে উত্তরা মটরস
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৪

আরো

সম্পর্কিত খবর