Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টি-২০ বিশ্বকাপ ২০২৬ / পাকিস্তানের বিপক্ষে জয় যাদের উৎসর্গ করল ভারত

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেক নাটকের পর মাঠে গড়িয়েছিল এই ম্যাচ। কাগজে কলমে ও মাঠের বাইরের আলোচনায় যত উত্তাপ ছড়িয়েছে, মাঠে তার ছিটেফোঁটাও পাওয়া গেল না ভারত-পাকিস্তান মহারণে। শ্রীলংকার কলম্বোতে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে পৌঁছে গেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, এই জয় পুরো ভারতবাসীর।

ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি পাকিস্তান। ব্যাটে-বলে পাকিস্তানকে অনায়াসেই হারিয়েছে ভারত। ম্যাচের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘এটা (জয়) ভারতের জন্য (মুখে হাসি), আমরা একই ধরনের ক্রিকেট খেলেছি, যা আমরা খেলতে চেয়েছি। টসের সময়ও তা বলেছিলাম। আমার মনে হয়, এই উইকেটে প্রথমে ব্যাটিং করাই ছিল ভালো। আর ইশান যেভাবে ব্যাট করেছে এবং গত কয়েকটি ম্যাচে ও ঘরোয়া ক্রিকেটেও যেভাবে ব্যাট করেছে, সে একইভাবে ব্যাট করেছে এবং দলকে এগিয়ে নিয়েছে।’

বিজ্ঞাপন

ব্যাটারদের আলাদাভাবে প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার, ‘আমরা যেভাবে খেলছিলাম, সেভাবেই খেলতে চেয়েছি। আমার মনে হয়, ইশান গতানুগতিক ধারার বাইরেও কিছু ভেবেছিল। শুরুতে উইকেট হারানোর পর পাওয়ার প্লেতে কাউকে দায়িত্ব নিতে হয় এবং সেই দায়িত্ব যেভাবে সে নিয়েছে, তা ছিল দারুণ ব্যাপার। আমরা পাওয়ার প্লেতে অনেক ভালো অবস্থায় ছিলাম। সাত থেকে ১৫ ওভারের মধ্যে অবস্থা কিছুটা কঠিন ছিল, কিন্তু এটিই টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য এবং তিলাক (ভার্মা), শিভাম (দুবে) ও রিঙ্কু (সিং) যেভাবে ব্যাট করেছে, তা ছিল প্রশংসনীয়।’

জয়ের পর বোলারদের কৃতিত্বও স্মরণ করতে ভোলননি সূর্যকুমার, ‘ওদের বিপক্ষে আমরা আগে যেভাবে খেলেছি, সেই একই প্রক্রিয়া অনুসরণ করেছি। হার্দিক নতুন বল নিল, প্রথম বল থেকে দায়িত্ব নিল, তারপর বুমরাহ এলো, যা সে সবচেয়ে ভালো করে, সেটাই করল। সে বিশ্বকে দেখিয়ে দিল, কেন সে বিশ্বের সেরা বোলার। তারপর ভারুন (চক্রবর্তি), কুলদিপ (ইয়াদাভ), আকসার (প্যাটেল), এমনকি তিলাকও এসে অবদান রাখল। সবার অবদান দেখাটা দারুণ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর