Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ১২:৩৫

শনিবার বাহরাইনের মানামায় এক বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উড়ছে। রয়টার্স।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েল এবং এ অঞ্চলের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরব আমিরাতের ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল এ খবর প্রকাশ করেছেন।

আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।

বিজ্ঞাপন

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে।

অন্যদিকে, হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর