Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে পুলিশের গোয়েন্দা প্রধান নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ১৬:৪৫

তেহরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পতাকা উড়ছে। (রয়টার্স)

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে টাইমস অব ইসরাইল এ তথ্য প্রকাশ করেছে।

ইরানি বার্তা সংস্থা ফারস এর প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল শত্রুপক্ষের হামলায় জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।’

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে ইরান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর