Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের বিরুদ্ধে অভিযানে ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ২১:১২

মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে তিন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। ‍গুরতর আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে আরও বেশ কয়েকজন সেনাসদস্য স্প্লিন্টার এবং মস্তিষ্কে প্রচণ্ড আঘাতের কারণে সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় ডিউটিতে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে প্রধান সামরিক অভিযানগুলো অব্যাহত রয়েছে এবং আমাদের পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।

আরও পড়ুন-ইরানের হামলায় আরব আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি বর্তমানে পরিবর্তনশীল। নিহত যোদ্ধাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর