লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সংবাদমাধ্যম রয়টার্স লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

লেবাননে হামলার পরবর্তী অবস্থা। ছবি: এপি
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আরও অন্তত ১৪৯ জন আহত হয়েছেন।
এর আগে, রয়টার্সের খবরে বলা হয়, লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

ছবি: এএফপি
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের বেশ কয়েকটি এলাকায় অস্ত্রের গুদাম সহ হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর ‘অতিরিক্ত লক্ষ্যবস্তুতে হামলা’ শুরু করেছে।