ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৫৫০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ইরান উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সম্পদে হামলা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, দক্ষিণ ইরানের ফার্স প্রদেশে মার্কিন-ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
মেহের সংবাদ সংস্থা স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, এখন পর্যন্ত, দেশটির ১৩১টি শহর মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান আলী লারিজানি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।