রাতভর চালানো এক অভিযানে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের প্রধান হুসেইন মাকলেদকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সোমবার (২ মার্চ) আল জাজিরায় প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে অত্যন্ত নিখুঁত ও সুনির্দিষ্ট এক বিমান হামলার মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত তাৎক্ষণিক কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।