ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে , ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।