Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনার সময় পেরিয়ে গেছে: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৯:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন-ইসরায়েল জোট এবং ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এখন আলোচনার প্রস্তাব দিলেও সময় পেরিয়ে গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘তাদের (ইরান) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমানবাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব- সবই শেষ। তারা এখন কথা বলতে চায়। আমি বলেছি, অনেক দেরি হয়ে গেছে!’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বসহ শত শত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

একতরফা হামলার মুখে ইরানও তীব্র প্রতিরোধ ও পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে।

ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলে ইরানি মিসাইল হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর