ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবিদায় জানাতে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে ইরান।
রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) রাত ১০টায় এ আনুষ্ঠানিকতা শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার তথ্য চূড়ান্ত হলে তা পরে জানানো হবে।
ইরানের ইসলামিক প্রচার পরিষদের প্রধান হোজ্জাতোসলাম মাহমুদি বলেছেন, বিদায় অনুষ্ঠান তিন দিন ধরে চলবে এবং জানাজার মিছিল পরে ঘোষণা করা হবে।
কর্মকর্তা জানিয়েছেন, জনগণ রাত ১০টা (স্থানীয় সময়) থেকে তেহরানের ইমাম খোমেনির প্রার্থনা কক্ষে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
ইরানি মিডিয়ার মন্তব্যে তিনি বলেন, ‘মোসাল্লা (প্রার্থনা কক্ষ) দর্শনার্থীদের স্বাগত জানাবে এবং প্রিয় মানুষরা বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এবং আবারও তাদের শক্তিশালী উপস্থিতি চিহ্নিত করতে পারবেন।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বলেছে, সর্বোচ্চ নেতা আলী খামেনি, আমেরিকা ও ইসরায়েলের প্রতি বৈরী মনোভাবের কারণে ইরানে লৌহ শাসন প্রতিষ্ঠা করেছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই নেতা ৮৬ বছর বয়সে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন।