Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৭:৩৯ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৭:৪০

মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরান একটি মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

বুধবার (৪ মার্চ) সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

সূত্রটি তাসনিমকে বলেছে, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ–১৫ বিমানটিকে ভূপাতিত করেছে।

এর আগে, ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স গত সোমবার (২ মার্চ) ঘোষণা দেয়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

তখন থেকে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি প্রকাশ হয়। ছবিতে যুদ্ধবিমানের পাইলটদের প্যারাশুট দিয়ে ভূমিতে অবতরণ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

অবশ্য পরে যুক্তরাষ্ট্র ও কুয়েত দাবি করেছে, ‘ফ্রেন্ডলি ফায়ারে’ (ভুলবশত নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্রে) কুয়েতে এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। পাইলটেরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর