Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৬ ২১:২০

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্য পুনরায় নিশ্চিত করেছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগেই তা প্রতিহত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বর্ণিত ‘প্রতিরক্ষামূলক মিশনে’ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানায়।

স্টারমার জানান, যুক্তরাজ্য ও তার মিত্রদের ওপর হামলা চালাতে ব্যবহৃত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অস্ত্রাগারগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য একটি সুনির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এই অনুমতি দেওয়া হয়েছে।

মূলত শনিবার ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার সময় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে বাধা দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারমারকে উইনস্টন চার্চিল নন’ বলে সমালোচনা করার পরই এই নতুন ঘোষণাটি এলো। এর আগে স্টারমার পার্লামেন্টে স্পষ্ট করেছিলেন, যুক্তরাজ্য কোনো সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না এবং শুধুমাত্র প্রতিরক্ষামূলক প্রয়োজনেই ব্রিটিশ স্থাপনা ব্যবহারের সুযোগ দেবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর