Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত: আইআরজিসি মুখপাত্র

আর্ন্তজাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৬ ১০:৪৯ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ১০:৫৩

একটি অজ্ঞাত স্থানে সামরিক মহড়ায় ইরানের সেনারা। ছবি: এএফপি

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানিয়েছেন, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত।

শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, আইআরজিস‘র মুখপাত্র বলেছেন, ইরান একটি ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এমন উন্নত অস্ত্র তৈরি করতে প্রস্তুত যা এখনও যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি।

এক বিবৃতিতে, ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন যে আসন্ন আক্রমণের নতুন ঢেউয়ে ইরানের শত্রুদের ‘বেদনাদায়ক আঘাতের জন্য প্রস্তুত হওয়া উচিত’।

তিনি বলেন, ‘ইরানের নতুন উদ্যোগ এবং অস্ত্র যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত তবে এই অস্ত্রগুলো এখনও বৃহৎ পরিসরে ব্যবহার করা হয়নি।’

বিজ্ঞাপন

চলমান সামরিক সংঘাতকে ‘পবিত্র এবং বৈধ যুদ্ধ’ হিসাবে বর্ণনা করে নায়েনি আরও বলেন, গত বছরের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন আরও বেশি প্রস্তুত।

নায়েনি এমন এক সময়ে ঘোষণা দিলেন যখন ইরান তেল আবিবকে লক্ষ্য করে তার প্রথম তথাকথিত খায়বার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানে যদি কোনো স্থল অভিযান চালানো হয়, তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত।

শুক্রবার বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এ হুঁশিয়ারি দেন।

ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছেন।

এ প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধে কেউ জয়ী হবে না।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান কোনো যুদ্ধবিরতির অনুরোধও জানাচ্ছে না।

বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করছেন যে আগামী দিনে আমেরিকা ইরানের বিরুদ্ধে তার সামরিক অভিযান আরও জোরদার করতে পারে, তবে তেহরানের নেতৃত্বকে উৎখাত করার লক্ষ্যে স্থল সেনা মোতায়েন করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবার আল জাজিরার খবরে এইরানের রাজধানী তেহরানের অবকাঠামোতে নতুন দফায় মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার সম্পর্কে খবর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর