Friday 06 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয়’

আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৬ ২১:৪৮

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সপ্তম দিনে এসে প্রথমবারের মতো বিদেশি রাষ্ট্রগুলোর পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে শান্তির আহ্বান জানালেও দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান লিখেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইরান এই অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।’

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, মধ্যস্থতার প্রক্রিয়াটি একতরফা হওয়া উচিত নয়। তিনি বলেন, মধ্যস্থতা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উসকে দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর