Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
৯ মার্চ ২০২৬ ১৭:১৮ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৭:২৩

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৯ মার্চ) মধ্য ইসরায়েলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’র বরাতে দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা এমডিএ।

সংস্থাটি জানায়, ক্ষেপণাস্ত্রের গোলার আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। ইরানও দমে না থেকে পাল্টা জবাব দিতে শুরু করে। তারা কেবল ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ‘স্থাপনা’ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর