Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান: ট্রাম্পকে ইরানের কর্মকর্তার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬ ২১:৩২ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ০১:০৫

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারি জানি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারি জানি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, নিজের খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!

মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের ‘ফাঁপা হুমকিতে’ ইরান ভীত নয় উল্লেখ করে তিনি তাকে ‘নির্মূল হয়ে যাওয়া‘ থেকে সতর্ক থাকতে বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লারিজানি লেখেন, ইরান আপনার ফাঁপা হুমকিতে ভয় পায় না। আপনার চেয়েও ক্ষমতাধর ব্যক্তিরা ইরান জাতিকে নির্মূল করতে পারেনি।

মূলত হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করলে ইরানকে ২০ গুণ বেশি কঠোর আঘাত করার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তার পালটা জবাব হিসেবেই লারিজানি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘নিজের খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছিলেন, ‘ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর আগের চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে আঘাত হানবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর