Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি হামলায় রেড ক্রসের স্বাস্থ্যকর্মী নিহত

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১১:৩৬

বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলার পর ধোঁয়া উড়ছে। রয়টার্স।

লেবাননের দক্ষিণ টায়ার জেলায় রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় আহত হওয়া একজন স্বাস্থ্যকর্মী (প্যারামেডিক) মারা গেছেন।

বুধবার (১১ মার্চ) সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মাজদাল জোন শহরে উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আহত হওয়া দুই প্যারামেডিকের মধ্যে একজন ছিলেন স্বাস্থ্যকর্মী।

জাতিসংঘের মানবিক কার্যালয় (ইউএনওসিএইচএ) বুধবার এক আপডেটে জানিয়েছে, দেশে মানবিক পরিস্থিতির ‘দ্রুত অবনতি’ হচ্ছে, যার ফলে ১০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসিএইচএ জানিয়েছে, লিটানি নদীর দক্ষিণে বসবাসকারী প্রায় পুরো জনসংখ্যা, সেইসঙ্গে বালবেক গভর্নরেটের কিছু অংশ, বেকা উপত্যকা এবং বৈরুতের দক্ষিণ শহরতলির বিশাল এলাকা সরাসরি শিকারে পরিণত হচ্ছে।

বিজ্ঞাপন

দেশটির দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছে,গত সপ্তাহে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে লেবাননে কমপক্ষে ৫৭০ জন নিহত এবং প্রায় ৭৬০,০০০ বাস্তুচ্যুত হয়েছে।

স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলো এ পরিস্থিতিতে অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোর নিরাপত্তা বিশেষ করে মহিলা এবং মেয়েদের জন্য পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক।

বিজ্ঞাপন

সরকারদলীয় সংসদীয় সভা আজ
১১ মার্চ ২০২৬ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর