Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে চালানো হামলাকে অবৈধ বলল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৬ ১২:৫২ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:০৮

ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ হামলা অবৈধ।

এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করাকে ‘ইরানিদের পছন্দ’ হিসেবে অভিহিত করেছে দেশটি।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আমরা ইরানে হামলার কঠোর নিন্দা জানাই।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা নষ্ট করছে উল্লেখ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানে অবৈধ হামলা চালিয়ে বিশ্বব্যাপী তারা স্থিতিশীলতা নষ্ট করছে।

অন্য দেশের সরকারকে হেনস্তা করতে হুমকি ও হামলা গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দেশটি।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়া আরও বলেছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন যে সুপ্রিম লিডার নির্বাচন করেছে তাকে তারা শ্রদ্ধা জানান এবং এই নির্বাচনে ইরানিদের চাওয়া ফুটে উঠেছে।

আরও পড়ুন- ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু

এদিকে ইসরায়েলে হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সম্প্রতি তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের হামলার লক্ষ্য ছিল।

আরও পড়ুন- লেবাননে ইসরায়েলি হামলায় রেড ক্রসের স্বাস্থ্যকর্মী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর