Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকি বন্দরে বিদেশী তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১

আর্ন্তজাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ০৮:২৪ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১০:৩৬

ছবি ভিডিও থেকে সংগৃহীত।

ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাক নিউজ এজেন্সির (আইএনএ) বরাতে আল জাজিরা এ তথ্য দিয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান বলেন, ‘দুটি তেলবাহী ট্যাংকারে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।’

তিনি আরও জানান, হামলাটি ইরাকের জলসীমার অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন।

এদিকে ইরাকি একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, ইরাকি জলসীমায় এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী।

বিজ্ঞাপন

ইরাকি বন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ জাহাজ দুটি থেকে ২৫ জন নাবিককে সফলভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১৩টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৬ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর