Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরমুজ প্রণালি বন্ধই থাকবে— প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ২০:৪৪ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:৪৭

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: সারাবাংলা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যেই তিনি এ বক্তব্য দেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। এসময় তিনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ ‘হরমুজ প্রণালি’ বন্ধই থাকবে।

খামেনি আরও বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, নইলে সেগুলোতে হামলা চালানো হবে। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। তবে, এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইয়েমেনে প্রতিরোধ আন্দোলনও ‘নিজেদের দায়িত্ব পালন করবে’। পাশাপাশি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে খামেনি বলেন, তাদের কারণে হামলার মুখেও ইরানকে আধিপত্যের অধীনে নেওয়া বা বিভক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে রয়েছে, তখন সাহসী যোদ্ধারা যে অসাধারণ দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’ একই সঙ্গে ইরান লড়াই চালিয়ে যাবে বলেও অঙ্গীকার করেন তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর