Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৬ ১২:১০ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১২:১১

ইরানের একটি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে।

রোববার (১৬ মার্চ) ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়।

তাসনিম নিউজ বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি।

দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্যমতে, এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর